জীবনযাপন

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা ফখরুল কন্যার

ঠাকুরগাঁওয়ে বাবার নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরেছেন তিনি।

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা ফখরুল কন্যার….

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শামারুহ মির্জা জানান, এদিন তার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় যোগ দিতে যাচ্ছেন। বাবার সফরকে ঘিরে নিজের উচ্ছ্বাসের পাশাপাশি তাকে দেখতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা ফখরুল কন্যার…….

পোস্টে শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা ফখরুল কন্যার..

বাবার সঙ্গে ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে কয়েক দিন আগে এক সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের একটি স্মৃতিও শেয়ার করেন।

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা ফখরুল কন্যার…..

ওই কথোপকথনের প্রসঙ্গ টেনে শামারুহ মির্জা লেখেন, এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন—‘হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’ জবাবে তিনি বলেছিলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদে বাবা থাকুন কিংবা না থাকুন, তার কাছে মির্জা ফখরুল সবার আগে বাবা—তার ‘হিরো’।

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা ফখরুল কন্যার….

শামারুহ মির্জার এই আবেগঘন পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলে। বাবা-মেয়ের ভালোবাসা, শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের এই প্রকাশ নেটিজেনদেরও আবেগাপ্লুত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *