বাংলাদেশ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: চাঁদাবাজির ঘটনা নয়, বলছে পুলিশ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, সালমানের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি; বরং নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: চাঁদাবাজির ঘটনা নয়, বলছে পুলিশ….

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ইত্তেফাক ডিজিটালকে বলেন, নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সালমান মুক্তাদিরের কাছে চাঁদা চাওয়ার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: চাঁদাবাজির ঘটনা নয়, বলছে পুলিশ….

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটির সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্রও পাওয়া যায়নি। নিউ গিনি প্রপার্টিজের মালিক পক্ষের ব্যক্তিগত বিরোধের সময় সালমান মুক্তাদিরের স্টুডিও ওই প্রপার্টির ভেতরে থাকায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার পর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন সালমান। ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

এর আগে সালমান অভিযোগ করেছিলেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। হামলায় সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি কিছু মালামাল লুটের অভিযোগও করেছিলেন তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: চাঁদাবাজির ঘটনা নয়, বলছে পুলিশ….

তবে পুলিশের প্রাথমিক তদন্তে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। পুলিশের দাবি, নিউ গিনি প্রপার্টিজ ও পাশের জমির মালিকের বিরোধই হামলার মূল কারণ।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: চাঁদাবাজির ঘটনা নয়, বলছে পুলিশ…..

আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলায় কারা জড়িত ছিল এবং ঘটনার প্রকৃত কারণ কী—তা তদন্তের পর আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।