জাতীয়

শীর্ষ আলেম–ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেশের বিভিন্ন ধারার ইসলামী নেতৃবৃন্দের পক্ষ থেকে বিএনপির প্রতি সমর্থনের খবর প্রকাশিত হলে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, জাতির এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক দিকনির্দেশনা দিতে সহায়ক হবে। তিনি উল্লেখ করেন, ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়, তা প্রতিহত করতে আলেম সমাজের এই স্পষ্ট অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা পাবে বলে তিনি আশা করেন।

শীর্ষ আলেম–ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ…..

বিবৃতিতে তারেক রহমান সম্মানিত আলেম-ওলামাদের প্রতি পুনরায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ইসলামি মূল্যবোধের ভিত্তিতে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তিনি দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *