অপরাধী যেই হোক, কাউকে ছাড় নয়: আইজিপি আলী হোসেন ফকিরের কঠোর হুঁশিয়ারি
নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির সাফ জানিয়ে দিয়েছেন—অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, ঈদকে সামনে রেখে ছিনতাই প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কিশোর গ্যাং ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা দূর করতে পুলিশ বিশেষ ব্লক রেইড পরিচালনা করছে এবং অপরাধীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে।
অপরাধী যেই হোক, কাউকে ছাড় নয়: আইজিপি আলী হোসেন ফকিরের কঠোর হুঁশিয়ারি…..
তরুণদের উদ্দেশে আলী হোসেন ফকির বলেন, ‘মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমি আমার ভাইদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে আহ্বান জানাই—সহিংসতা নয়, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে।’ পাশাপাশি রাজনৈতিক নেতাদের প্রতিও তিনি আহ্বান জানান, যেন তারা সমঝোতা ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসেন।
এ সময় তিনি আরও জানান, পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়েও আলোচনা চলছে। ব্রিফিং শেষে আইজিপি মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
