Sunday, April 5, 2026
Latest:
Uncategorized

ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই

ইন্দোনেশিয়াফিলিপাইনের কিছু অংশে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুরের দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে।

কম্পনটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তালাউদ দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, যা ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের কাছাকাছি এলাকায় অবস্থিত।

ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, বড় ক্ষয়ক্ষতির খবর নেই……

ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পন শক্তিশালী হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরেই পরিচিত। চলতি শতাব্দীতে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে ২০০৪ সালে। ৯.১ মাত্রার সেই ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটে, যা ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *