Tuesday, April 7, 2026
Latest:
Uncategorized

করোনা মহামারি মোকাবিলায় দেশের ভ্যাকসিন কার্যক্রমে এখন পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা প্রতিরোধে ভ্যাকসিন সংগ্রহসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমদানি ও ক্রয়ের জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে শুধু ভ্যাকসিন কেনাতেই ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।

তিনি আরও জানান, ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার বিভিন্ন খাতেও উল্লেখযোগ্য ব্যয় হয়েছে। সিরিঞ্জ কেনায় খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাকসিন পরিবহনে ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং ও অন্যান্য চার্জ বাবদ ব্যয় হয়েছে প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।

করোনা মহামারি মোকাবিলায় দেশের ভ্যাকসিন কার্যক্রমে এখন পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।………

ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলে দেশ দ্রুত করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *