Sunday, April 12, 2026
Latest:
Uncategorized

কিছু অধ্যাদেশকে ঘিরে বিরোধী দল রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা এসব অধ্যাদেশ নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও অংশীজনদের সঙ্গে পরামর্শ করে এগুলোকে আরও উন্নত আইনে রূপ দেওয়া হবে।

রবিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম, মানবাধিকার এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশগুলোতে কিছু সীমাবদ্ধতা ছিল, যা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি নিজ অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, “আমি নিজেও গুমের শিকার ছিলাম। তাই গুম নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য আইন প্রণয়ন করা জরুরি।”

তিনি অভিযোগ করেন, বিরোধী দল সংসদে একাধিকবার ওয়াকআউট করেছে, যা সংসদীয় বিধির মধ্যে থাকলেও তারা যেসব ইস্যুতে এই পদক্ষেপ নিয়েছে তা যথার্থ ছিল না। এছাড়া সংসদের বাইরে তারা ভুল তথ্য উপস্থাপন করছে বলেও মন্তব্য করেন তিনি

কিছু অধ্যাদেশকে ঘিরে বিরোধী দল রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা এসব অধ্যাদেশ নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও অংশীজনদের সঙ্গে পরামর্শ করে এগুলোকে আরও উন্নত আইনে রূপ দেওয়া হবে।……

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যেসব অধ্যাদেশ নিয়ে বিরোধী দল আপত্তি জানিয়েছিল, সেগুলো তাদের দেওয়া নোট অব ডিসেন্ট অনুযায়ীই উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি না বুঝেই বিরোধী দল বিভ্রান্তিকর প্রশ্ন তুলছে।

জুলাই স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তিনি বলেন, আগে কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে দীর্ঘদিন দায়িত্বে থাকার একটি বিধান ছিল, যা সরকার সংশোধন করেছে। এ বিষয়ে ভবিষ্যতে আলোচনার ভিত্তিতে নতুন আইন আনার সম্ভাবনার কথাও জানান তিনি।

গণভোট অধ্যাদেশ নিয়ে তিনি বলেন, এটি সংবিধানের ১৪২ অনুচ্ছেদের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হলেও এর ভিত্তিতে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এর বৈধতা রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে গণভোট আয়োজন করা যেতে পারে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি, যারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *