Friday, April 17, 2026
Latest:
Uncategorized

মাদকবিরোধী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে খুব শিগগিরই দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব আরও কঠোরভাবে পালন করবে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ সমস্যার মোকাবিলা করা হবে।

মঙ্গলবার দুপুরে টেকনাফ-এর এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে, যা এখন একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন দিক নিয়ে গবেষণা করছে এবং দ্রুতই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

মাদকবিরোধী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী……………

মানবপাচার প্রসঙ্গে তিনি জানান, বিশেষ করে উখিয়া, টেকনাফ ও কক্সবাজার অঞ্চলে এ সমস্যা প্রকট হয়ে উঠেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তসহ সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো এবং সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে মানবপাচার দমন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সরকারের এ উদ্যোগগুলো বাস্তবায়িত হলে মাদক, জুয়া ও মানবপাচারের মতো সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *