Saturday, April 18, 2026
Latest:
Uncategorized

শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে প্রয়োজন হলে উপবৃত্তি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী কেন্দ্র ঘুরে দেখেন এবং দায়িত্বরত শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। ক্লাসে উপস্থিতি বাড়াতে উপবৃত্তি বৃদ্ধি প্রয়োজন হলে সে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে।

শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে প্রয়োজন হলে উপবৃত্তি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।…………..

ববি হাজ্জাজ আরও বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে, যা ইতিবাচক দিক। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করে—এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

কোটা সংক্রান্ত বিষয়ে তিনি জানান, এটি অন্তর্বর্তী সরকারের নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছে। যেহেতু পূর্বে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তাই এটি বাতিল না করে চালু রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *