Thursday, April 30, 2026
Latest:
Uncategorized

হাওরাঞ্চলে টানা ভারী বর্ষণে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তিন মাসের সহায়তা কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে এ ঘোষণা দেন তিনি।

সংসদের অধিবেশনে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ হাওর এলাকার বর্তমান সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আকস্মিক বৃষ্টিতে হাওরের বিস্তীর্ণ জমি তলিয়ে যাচ্ছে, কৃষকেরা চোখের সামনে ধান নষ্ট হতে দেখেও অসহায়ভাবে লড়াই করছেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গভীর উদ্বেগের সঙ্গে দেখছে। তিনি জানান, কয়েক দিন আগে আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে সংশ্লিষ্ট তিন জেলার প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন করে সহায়তা পরিকল্পনা নেওয়া হচ্ছে।

হাওরাঞ্চলে টানা ভারী বর্ষণে ফসলহানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তিন মাসের সহায়তা কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে এ ঘোষণা দেন তিনি।………..

প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ অধিবেশন শুরুর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। হাওরাঞ্চলের পাশাপাশি ময়মনসিংহের কিছু এলাকাও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।”

সরকারের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং কার্যকর সহায়তা পৌঁছে দেওয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *