Thursday, April 30, 2026
Latest:
Uncategorized

সরকার সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, এ কমিটিতে মোট ১৭ জন সদস্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক পক্ষের প্রতিনিধিত্ব থাকবে।

বুধবার বিকেলে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী বলেন, দেশে এখন সংবিধান নিয়ে যে ব্যাপক আলোচনা চলছে—যা সংসদ থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডা পর্যন্ত বিস্তৃত—সরকার সেই চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। এ লক্ষ্যেই কার্যপ্রণালী বিধির ২৬৬ অনুযায়ী একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে ১২ জন সদস্যের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে ৭ জন এবং অন্যান্য দল ও স্বতন্ত্রদের মধ্য থেকে ৫ জনকে রাখা হয়েছে।

সরকার সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, এ কমিটিতে মোট ১৭ জন সদস্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক পক্ষের প্রতিনিধিত্ব থাকবে।……….

আইনমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে আরও ৫ জনের নাম চাওয়া হয়েছে, যা মোট কমিটির প্রায় ২৬ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল দ্রুত তাদের মনোনীত সদস্যদের নাম প্রদান করবে। তাহলে খুব শিগগিরই কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং ‘জুলাই সনদ’-কে সামনে রেখে কাজ শুরু করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *