Wednesday, May 6, 2026
Latest:
Uncategorized

নারায়ণগঞ্জে র‍্যাব সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের ১৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব-১১-এর পাঁচ থেকে ছয় সদস্য সিভিল ড্রেসে এলাকায় গোপনে মাদকসংক্রান্ত তথ্য সংগ্রহে যান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় র‍্যাব সদস্য ইব্রাহিম, মাহী ও নাজিবুল গুরুতরভাবে আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নাজিবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই সদস্য বর্তমানে নারায়ণগঞ্জেই চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জে র‍্যাব সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩…………..

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, গোপন তথ্য সংগ্রহের সময় র‍্যাব সদস্যরা সিভিল পোশাকে ছিলেন। হামলায় তাদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।

এ বিষয়ে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।”

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *