Uncategorized

খামেনির প্রতি আজ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন, লাখো মানুষের ঢলে মুখর তেহরান

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আজ (শনিবার) সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় লাখো ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, উপস্থিতির দিক থেকে এই শেষ শ্রদ্ধা ও জানাজার আয়োজন দেশটির ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে।

শনিবার (৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা স্থানীয় সময় সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

খামেনির প্রতি আজ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন, লাখো মানুষের ঢলে মুখর তেহরান……….

মেহের নিউজ আরও জানায়, তেহরানসহ দেশের বিভিন্ন শহর ও প্রদেশ থেকে হাজার হাজার মানুষ ইতোমধ্যেই অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর উদ্দেশে রওনা হয়েছেন। অনেকেই নির্ধারিত অনুষ্ঠানস্থল এবং আশপাশের সড়কে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, যাতে দিনের প্রথম প্রহরেই প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন।

ইরানি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, দেশজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বিপুল মানুষের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা ও দাফন অনুষ্ঠানটি ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *