Uncategorized

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফশিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির বহুল প্রতীক্ষিত নির্বাচন। শনিবার বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তফশিল অনুসারে, আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি।

এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। তখন এনএসসি জানিয়েছিল, তিন মাসের মধ্যেই নতুন নির্বাচনের আয়োজন করবে এই কমিটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফশিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির বহুল প্রতীক্ষিত নির্বাচন। শনিবার বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।……………

দায়িত্ব গ্রহণের পর থেকেই তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি নির্বাচনের প্রস্তুতি শুরু করে এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের তফশিল ঘোষণা করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির সর্বশেষ নির্বাচন। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ মাত্র ছয় মাসের মধ্যেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন মহলের বিরোধিতার মুখে পড়ে ওই পর্ষদ। এমনকি কমিটি গঠনের পর সাতজন পরিচালক পদত্যাগ করেন, যা বিসিবির অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও স্পষ্ট করে তোলে।

এখন আসন্ন নির্বাচন ঘিরে নতুন নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।