Uncategorized

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে অনলাইন ও এসএমএসে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও সহজেই নিজেদের ফলাফল জানতে পারবেন।

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে অনলাইন ও এসএমএসে………..

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, ফল প্রকাশ উপলক্ষে টেলিটক একটি বিশেষ এসএমএস সেবা চালু করেছে। দেশের যেকোনো মোবাইল অপারেটরের সিম ব্যবহার করে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

এসএমএসে যেভাবে ফল জানবেন

ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

DPE স্পেস রোল নম্বর

এরপর বার্তাটি পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ:
DPE 123456

ফেরত এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে যেভাবে ফল দেখবেন

শিক্ষার্থীরা অনলাইনেও সহজেই ফলাফল দেখতে পারবেন। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা এবং উপজেলার তথ্য প্রদান করলেই ফলাফল দেখা যাবে।

ফলাফল দেখতে ভিজিট করুন: https://ipemis.dpe.gov.bd

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর সার্ভারে অতিরিক্ত চাপ থাকলে কিছু সময় অপেক্ষা করে পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *