Uncategorized

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন কৃতজ্ঞতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশিত একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ভিউ অর্জন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত ৪০ সেকেন্ডের ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৩০ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে। বর্তমানে ভিডিওটির ভিউ সংখ্যা প্রায় ৩৩ কোটিতে পৌঁছেছে।

এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কোটি ভিউয়ের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড (IShowSpeed)-এর একটি ইনস্টাগ্রাম রিলের দখলে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস (BTS)-এর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের সেই ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টায় ৩০ কোটি ভিউ পেয়েছিল।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন কৃতজ্ঞতা……………

রেকর্ড গড়া এই রিল প্রকাশের পর মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ নতুন অনুসারী যুক্ত হয়েছেন, যা ভিডিওটির ব্যাপক জনপ্রিয়তারই প্রতিফলন।

ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে ভিডিওটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। সংক্ষিপ্ত সেলফি ভিডিওতে তিনি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয়, সে জন্য ইতোমধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের বিষয়েও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, আন্দোলনরত জেন-জি (Gen Z) প্রজন্মের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের লক্ষ্যেই মোদি ভিডিওটিতে সহজ, অনানুষ্ঠানিক ও সরাসরি ভাষা ব্যবহার করেছেন। এছাড়া তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয় থাকার সময় বিবেচনায় নিয়েই মধ্যরাতে ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে মনে করছেন তারা।

প্রথম ভিডিওটি ব্যাপক সাড়া পাওয়ার ২৪ ঘণ্টা পর আবারও ইনস্টাগ্রামে হাজির হন নরেন্দ্র মোদি। এবার মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি তরুণদের সমর্থন, ইতিবাচক মতামত এবং গঠনমূলক পরামর্শের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিডিওর শুরুতেই তিনি বলেন, “ধন্যবাদ বন্ধুরা।” এরপর তিনি উল্লেখ করেন, জনগণের মতামত নেতৃত্ব ও নাগরিকদের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও দেশবাসীর ভালোবাসা, সহযোগিতা এবং গঠনমূলক অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *