এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক
নিজস্ব প্রতিবেদক
এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক
‘এক দফা’ আন্দোলন কোনো একক ব্যক্তির ঘোষণা নয়; বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক।
এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “‘এক দফা’ কোনো ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত থেকে আসেনি। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকেই এর উদ্ভব হয়েছে। এটি জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক চাওয়ার প্রকৃত বহিঃপ্রকাশ।”
এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক
তিনি বলেন, গণঅধিকার পরিষদ মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার লক্ষ্য নিয়ে সরকারের সঙ্গে যুক্ত হয়নি। ক্ষমতা কিংবা পদ-পদবির আকাঙ্ক্ষায় নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই দলটি রাজনীতি করে আসছে।
এ সময় দেশের তরুণ প্রজন্মকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান নুরুল হক।
এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক
অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক