বঙ্গভবনে শেষ কর্মদিবস শেষে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রাক্কালে বঙ্গভবনে শেষ কর্মদিবস শেষে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
বঙ্গভবনে শেষ কর্মদিবস শেষে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় জানানো হয়। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। বঙ্গভবনের কর্মকর্তারাও ফুল দিয়ে তাঁকে বিদায় জানান।
আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা রয়েছে। সেই শপথ অনুষ্ঠানকে সামনে রেখেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বের অবসান ঘটছে।
বঙ্গভবনে শেষ কর্মদিবস শেষে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি চলছে। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আগামীকাল তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে।
বঙ্গভবনে শেষ কর্মদিবস শেষে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের দায়িত্বেরও আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
বঙ্গভবন থেকে বিদায়ের সময় পিজিআরের আনুষ্ঠানিক গার্ড অব অনার এবং কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তাঁকে বিদায় জানানো হয়। এ সময় বঙ্গভবনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বঙ্গভবনে শেষ কর্মদিবস শেষে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ