Uncategorized

বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম

বান্দরবানের মতো পার্বত্য ও দুর্গম অঞ্চলে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তিস্বরূপ বদলি না করে সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বান্দরবান কে এস আই মিলনায়তনে আয়োজিত এনসিপির একটি সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম…

সারজিস আলম বলেন, দেশের কিছু জেলাকে অনেক সময় দুর্নীতিগ্রস্ত বা শাস্তিপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির স্থান হিসেবে ব্যবহার করা হয়। কুড়িগ্রাম, লালমনিরহাট, ভোলা, পঞ্চগড়সহ পার্বত্য তিন জেলাকে এমন ‘শাস্তিমূলক বদলি’র জায়গা হিসেবে বিবেচনা করা হয় বলে তিনি উল্লেখ করেন।

বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম…

তিনি বলেন, সমতলের তুলনায় বান্দরবানের পাহাড়ি অঞ্চলে মানুষের জীবনযাপন ও জীবিকা নির্বাহ অনেক বেশি কঠিন। নানা প্রতিকূলতার মধ্যেও এসব এলাকার মানুষ জীবন কাটাচ্ছেন। সেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন করা হলে অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে।

এনসিপির এই নেতা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের প্রশাসনিক নীতিতেও পরিবর্তন আনা প্রয়োজন। দুর্নীতির দায়ে অভিযুক্ত বা অদক্ষ কর্মকর্তাদের শাস্তি হিসেবে দুর্গম এলাকায় পাঠানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এসব অঞ্চলে যোগ্য, সৎ ও জনবান্ধব কর্মকর্তাদের পদায়ন করতে হবে।

বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম….

সভায় বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *