চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশ শেষে চট্টগ্রামের লালদিঘী ময়দানের উদ্দেশে যাত্রা করেন জোটের নেতাকর্মীরা।
চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু…..
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর বক্তব্যের পরই লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু…..
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত রুটের বিভিন্ন স্থানে পথসভা করবে লংমার্চের বহর। এর মধ্যে প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু….
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। রাজধানী থেকে শুরু হওয়া এই লংমার্চের বহর নির্ধারিত রুট ধরে চট্টগ্রামের দিকে এগিয়ে যাচ্ছে।
