ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র
ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না। এমন পদক্ষেপ নেওয়ার ইচ্ছা তার কখনোই ছিল না বলেও জানান তিনি।
এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জি-৭ নেতারা। আগামী চার মাসে সর্বোচ্চ ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে সরবরাহ করা হতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে।
ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র…….
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, জি-৭-এর নেতারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার কথা রয়েছে।
জ্বালানির সরবরাহ বাড়াতে জি-৭ভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের বাধা না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। একই সঙ্গে শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জ্বালানি উৎপাদন ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টদের বক্তব্য।
