জাতীয়

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল…..

এর আগে গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার দুটি চার্জে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ওমর ফারুক। ইনুর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে ইনুর বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়। এ ছাড়া কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনাতেও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

এই মামলায় হাসানুল হক ইনুকে গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এখন প্রসিকিউশনের করা আপিলের পরিপ্রেক্ষিতে ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি না, সেটিই পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।