জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, অনুমোদনের অপেক্ষায় ১২ প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকটি এখনো চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, অনুমোদনের অপেক্ষায় ১২ প্রকল্প……

আজকের বৈঠকে অনুমোদনের জন্য মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে চারটি সম্পূর্ণ নতুন এবং বাকি আটটি চলমান প্রকল্পের সংশোধিত প্রস্তাব।

সংশোধিত প্রকল্পগুলোর ক্ষেত্রে ব্যয় ও বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাবের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচ্যসূচিতে জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় প্রকল্প স্থান পেয়েছে। প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, সম্ভাব্য ব্যয় এবং দেশের সামগ্রিক উন্নয়নে প্রত্যাশিত অবদান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন ও সংশোধন প্রস্তাব নিয়ে আলোচনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।