আজ প্রকাশ হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে একই সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।
আজ প্রকাশ হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে……………..
এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হচ্ছে।
যেভাবে জানা যাবে ফল
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফল জানতে পারবেন—অনলাইনে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে।
এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম
যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
DPE <স্পেস> রোল নম্বর
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর রোল নম্বর 123456 হলে লিখতে হবে:
DPE 123456
বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠানোর পর ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে ফল দেখার পদ্ধতি
ইন্টারনেট ব্যবহারকারীরা ঘরে বসেই স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটারের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন।
এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল নম্বর, জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে প্রদান করে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে বিস্তারিত ফলাফল ও মার্কশিট প্রদর্শিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই ফলাফল পাওয়া যাবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও অভিভাবকরা সহজেই নিজ নিজ ফল জানতে পারবেন।
