Uncategorized

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসি’র যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।

তিনি বলেন, বৈধভাবে মনোনয়নপত্র জমা দেওয়া ৪৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেহেতু প্রার্থীর সংখ্যা শূন্য আসনের সমান এবং নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি, তাই আইন অনুযায়ী সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসি’র যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।………..

মঈন উদ্দীন খান আরও জানান, নির্বাচিতদের নাম ও ঠিকানাসহ গেজেট শিগগিরই প্রকাশ করবে নির্বাচন কমিশন সচিবালয়। এরপর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য গেজেটটি জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটগ্রহণ হয় না; সংসদে আসনসংখ্যার ভিত্তিতে দলগুলো মনোনয়ন দেয় এবং সেই অনুযায়ী প্রার্থীরা নির্বাচিত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।