Wednesday, May 6, 2026
Latest:
Uncategorized

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরাজয় মেনে নিতে নারাজ তিনি। বরং পুরো নির্বাচন প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করে তুললেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এটি স্বাভাবিক নির্বাচন নয়—বরং ‘লুট করা’ হয়েছে।

মঙ্গলবার কালীঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মমতার পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতারা। সেখানে ক্ষোভের সুরে মমতা বলেন, “আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে ফল অন্যরকম হতো।”

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে এবং অন্তত ১০০টি আসন ‘লুট’ হয়েছে। তাঁর কথায়, “জয়-পরাজয় গণতন্ত্রের অংশ, কিন্তু এখানে যা হয়েছে তা গণতন্ত্র নয়।”

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরাজয় মেনে নিতে নারাজ তিনি। বরং পুরো নির্বাচন প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করে তুললেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এটি স্বাভাবিক নির্বাচন নয়—বরং ‘লুট করা’ হয়েছে।………..

মমতা আরও দাবি করেন, ভোট গণনার সময় থেকেই বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীরা গণনাকেন্দ্রে ঢুকে হামলা চালায় এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি বলেন, “আমি নিজে ঘটনাস্থলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে মাঝপথে আটকে দেওয়া হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছি।”

উল্লেখ্য, সোমবার ঘোষিত ফল অনুযায়ী ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে বিজেপি, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। তবে এই ফলাফল মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি ইতোমধ্যেই নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তার এই অবস্থান রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে, এবং ভবিষ্যতে বিষয়টি কোন দিকে গড়ায়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *