Thursday, April 30, 2026
Latest:
Uncategorized

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের দৃঢ় পথে এগোচ্ছে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যেন ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে সরকার মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত আইনগত সহায়তা দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়—এ জন্য সরকার ইতোমধ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। আর্থিকভাবে অসচ্ছল মানুষদের জন্য আইনি সহায়তা আরও সহজলভ্য করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না; এটি মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। আইনের প্রয়োগ যেন কেবল যান্ত্রিক না হয়ে মানুষের মর্যাদা রক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করার একটি নৈতিক অঙ্গীকারে পরিণত হয়—এই দৃষ্টিভঙ্গিই সরকার ধারণ করছে।

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের দৃঢ় পথে এগোচ্ছে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যেন ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে সরকার মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।………..

তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই দেশের সকল মানুষ যাতে এই অধিকার চর্চা করতে পারে, সেজন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে এবং প্রয়োজনীয় লিগ্যাল এইড প্রদান করবে।

বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার।” এই বাস্তবতা বিবেচনায় নিয়ে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত ও কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *