Thursday, April 30, 2026
Latest:
Uncategorized

মালয়েশিয়া থেকে আমদানি করা ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি নোঙর করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানায়, এপ্রিল মাসে এটি অকটেনবাহী তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। প্রতিদিন গড়ে ১,২০০ টন অকটেনের চাহিদা বিবেচনায়, চলতি মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দেশের জ্বালানি সরবরাহ দুই মাসেরও বেশি সময় ধরে সচল রাখা সম্ভব হবে।

মালয়েশিয়া থেকে আমদানি করা ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি নোঙর করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।…………

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এছাড়া, বুধবার তিনটি জাহাজ বার্থিং সম্পন্ন করে তেল খালাস শুরু করেছে।

তিনি বলেন, বন্দরে ডলফিন জেটি রয়েছে মাত্র তিনটি, ফলে সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়ার সুযোগ নেই। এর পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রমেও কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *