Wednesday, May 20, 2026
Latest:
Uncategorized

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনার দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বুধবার (২০ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, নিষ্পাপ শিশু রামিসার এমন মর্মান্তিক মৃত্যু মানবতাকে লজ্জিত করেছে। তিনি রামিসাকে তার পরিবারের ভালোবাসা ও ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন হিসেবে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং ঘাতকদের কঠোর শাস্তি দেখতে চাই।” একই সঙ্গে তিনি রামিসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনার দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।…………

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাসার বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। নিহত রামিসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পল্লবী থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *