Uncategorized

ঈদুল আজহায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি: স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী দেশের স্কুল-কলেজ ও মাদ্রাসাগুলোতেও দীর্ঘ ছুটির সূচি নির্ধারণ করা হয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যেই ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৩ মে, শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে এবং ওই দিন সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। তবে সরকারি অফিসের ছুটির সূচিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন করা হয়নি।

ঈদুল আজহায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি: স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিন……….

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে। এ ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এর আগে ও পরে সাপ্তাহিক শুক্র ও শনিবারের বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করতে পারবে।

একইভাবে কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং চলবে ১১ জুন পর্যন্ত। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে।

দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, গ্রামের বাড়িতে যাওয়া এবং ঈদের আনন্দ ভাগাভাগির প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *