Uncategorized

ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতের প্রতি জামায়াত আমিরের আহ্বান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ম, বর্ণ বা গোত্রকে লক্ষ্য করে বিশ্বের কোথাও যেন নিরীহ মানুষের ওপর নির্যাতন না হয়—এ বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হবে। তিনি বলেন, মানবতার প্রশ্নে জামায়াত সবসময় নিপীড়িত মানুষের পক্ষেই অবস্থান নেবে।

শনিবার (৯ মে) জাপান সফর শেষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো স্থানে নিরীহ জনগোষ্ঠীর ওপর জুলুম-নির্যাতন হলে আমরা তার প্রতিবাদ করবো। ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে কাউকে টার্গেট করা মানবাধিকারের পরিপন্থী। আমরা সবসময় মজলুম মানুষের পক্ষেই থাকবো।”

ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতের প্রতি জামায়াত আমিরের আহ্বান………..

তিনি আরও বলেন, কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে কেন্দ্র করে যেন কারও ক্ষতি না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।

জাপান সফর সম্পর্কে জামায়াত আমির জানান, আট দিনের সফরে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আধুনিক নগর অবকাঠামো গড়ে তোলা এবং ভূমিকম্প মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং দেশের উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *