Uncategorized

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার চার্জ শুনানি ২৫ জুন

চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasinaসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ আগামী ২৫ জুন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামিপক্ষের সময় আবেদনের পর শুনানির এ নতুন তারিখ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

আসামিপক্ষের আবেদনে বলা হয়, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। এতে বিপুল পরিমাণ নথিপত্র, সাক্ষ্য-প্রমাণ এবং ডিজিটাল তথ্য-উপাত্ত জড়িত থাকায় কার্যকরভাবে শুনানিতে অংশ নিতে পর্যাপ্ত প্রস্তুতির প্রয়োজন রয়েছে। চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি, আলামতের তালিকা, কললিস্ট, ভিডিও ফুটেজ ও ফরেনসিক প্রতিবেদনসহ বিভিন্ন নথি পর্যালোচনার জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়।

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার চার্জ শুনানি ২৫ জুন……………

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। ঘটনার পর ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে Sheikh Hasinaসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক Obaidul Quader, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী Asaduzzaman Khan Kamal, সাবেক পররাষ্ট্রমন্ত্রী Hasan Mahmud, সাবেক প্রতিমন্ত্রী Junaid Ahmed Palakসহ আরও অনেকে।

বর্তমানে মামলার কয়েকজন আসামি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *