Uncategorized

জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজ ও সমন্বিত করতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর………

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর সম্ভাব্য ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচিত কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে প্ল্যাটফর্মটি চালু করা হবে। এর মাধ্যমে ব্যবস্থাটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় এবং বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা হবে।

পাইলট প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা ও ফলাফল মূল্যায়নের পর ধাপে ধাপে সারাদেশে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার এমনভাবে নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই এর সুফল পান এবং চিকিৎসাসেবা নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হয়।

জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর…..

তিনি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য নিরাপদভাবে সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর………

প্রধানমন্ত্রী আরও বলেন, ই-হেলথ প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবস্থাটি হতে হবে ব্যবহারবান্ধব, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনার উপযোগী।

পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর……..

এর আগে সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *