জাতীয়

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বাড়ছে তেলের বাজারে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০৫ ডলারে উঠেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বাড়ছে তেলের বাজারে উদ্বেগ…..

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়লে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এমন আশঙ্কাই বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বাড়ছে তেলের বাজারে উদ্বেগ….

এর মধ্যেই ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও কঠোর হামলা চালাতে যাচ্ছে এবং ইরানের হামলার জবাব দেওয়া হবে।

সংঘাতের মাত্রা কতটা বাড়ে এবং তা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থায় কী ধরনের প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাখছেন বাজার বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *