বাংলাদেশ

ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে আব্দুল আলিম (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত আব্দুল আলিম সিলেট কাস্টমসের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রোববার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল কাদের।

ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০………..

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে এর পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিমের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০…………

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, দুটি রেকারের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত, আহত ১০………..

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *