নানা খরচে সরকার বিপর্যস্ত, দোষ দিই না: রুমিন ফারহানা
সরকারের ওপর নানা ধরনের ব্যয়ের চাপ রয়েছে উল্লেখ করে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে তিনি দোষ দিতে চান না। ঋণ পরিশোধের পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে গিয়ে সরকার আর্থিকভাবে চাপে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রুমিন ফারহানা।
নানা খরচে সরকার বিপর্যস্ত, দোষ দিই না: রুমিন ফারহানা……
তিনি বলেন, সরকারের ওপর একদিকে ঋণ পরিশোধের চাপ রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে। এসব কারণে সরকার বর্তমানে নানা ব্যয়ের চাপে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।
নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, তার সঙ্গে কয়েক লাখ কর্মী রয়েছেন, যাদের তিনি আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য।
নানা খরচে সরকার বিপর্যস্ত, দোষ দিই না: রুমিন ফারহানা……
তিনি বলেন, আল্লাহ যদি তাকে ‘পোড়া বাজেটও’ দিতেন, তবু তিনি সেটিকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন। জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি সৃষ্টিকর্তার দেওয়া দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন।
নানা খরচে সরকার বিপর্যস্ত, দোষ দিই না: রুমিন ফারহানা…….
দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইল ফোনের দিকে নজর রাখার আহ্বান জানান তিনি। রুমিন ফারহানা বলেন, মোবাইলের দিকে চোখ রাখলেই বোঝা যাবে তিনি ঘুমিয়ে নেই; সংসদে কিংবা এলাকায়—কোথাও না কোথাও তিনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।
