আওয়ামী লীগ নেতাকর্মীদের পেলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের
নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ নির্দেশনা দেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের পেলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের….
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি নির্দেশনায় বলেন, সংশ্লিষ্ট প্রতিটি এলাকায় মিছিলসহ পাহারার ব্যবস্থা করতে হবে। এ জন্য ওয়ার্ড ও থানা বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমন্বয় নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
পোস্টে ইশরাক আরও বলেন, কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। এ কার্যক্রম দিন-রাত পালাক্রমে অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি।
তার এই নির্দেশনার পর ঢাকা-৬ আসনের সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের কীভাবে পাহারার কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
