Wednesday, April 22, 2026
Latest:
Uncategorized

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের সংবাদপত্র শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন মালিক ও প্রকাশকরা। তারা জানান, কাগজ ও অন্যান্য কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিজ্ঞাপন আয়ের ধারাবাহিক পতন এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সংবাদপত্র খাত কঠিন সময় পার করছে। এ পরিস্থিতিতে শিল্পটিকে টিকিয়ে রাখতে শুল্ক ও কর কমানোর দাবি জানান তারা।

বৈঠক শেষে মতিউর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে সব কথা শুনেছেন এবং বেশ কিছু বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি বিশেষভাবে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা উপস্থিত সবার জন্য আশাব্যঞ্জক।

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।…….

আলোচনায় গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের বিষয়টিও গুরুত্ব পায়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেউ অযথা হয়রানির শিকার হয়েছেন কি না বা বিনা কারণে কারাবন্দি আছেন কি না, তা খতিয়ে দেখা হবে।

এছাড়া ভবিষ্যতে সরকার ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত সংলাপ চালু রাখার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী জানান, প্রতি তিন মাস অন্তর সম্পাদক ও মালিকদের সঙ্গে বৈঠক করবেন, যাতে সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা সম্ভব হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *