Wednesday, June 24, 2026
Latest:
Uncategorized

লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিত এই ভোজসভায় বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৈশভোজে অংশ নেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টিনিগ্রো এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান……….

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, রাষ্ট্রীয় এই ভোজে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। তিনি বলেন, “এ ধরনের আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং উন্মুক্ত আলোচনার নতুন সুযোগ সৃষ্টি করে।”

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে সোমবার রাতে দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়।

মাহদী আমিন আরও জানান, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *