Friday, May 1, 2026
Latest:
Uncategorized

স্বৈরাচারী শাসনের সমালোচনা করে শ্রমিকবান্ধব নানা উদ্যোগের ঘোষণা দিয়েছেন তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্যে তারেক রহমান বলেন, অতীতের স্বৈরাচারী শাসনামলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সেই সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

স্বৈরাচারী শাসনের সমালোচনা করে শ্রমিকবান্ধব নানা উদ্যোগের ঘোষণা দিয়েছেন তারেক রহমান। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।………….

তিনি জানান, গত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, শুধু হকার উচ্ছেদ নয়—তাদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করাও জরুরি বলে তিনি উল্লেখ করেন। তার মতে, খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নত হলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

শ্রমিক কল্যাণে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। শ্রমিকদের স্ত্রীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা জানান এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের উদ্যোগের কথা উল্লেখ করেন। কৃষকদের জন্য আলাদা কার্ড প্রবর্তনের কাজও চলমান রয়েছে বলে জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে এবং অনেক ক্ষেত্রে তারা সময়মতো সেচের পানি পায় না। এই সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কৃষক ও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারলে তবেই বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *