স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগীদেরই সুযোগ দেওয়া হবে: তারেক রহমান
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীদেরই দলের পক্ষ থেকে নির্বাচনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দেওয়া হলে দলের অন্য প্রার্থীরা সেই সুযোগ নিতে পারেন। তাই দল সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে আয়োজিত এক সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। এতে ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগীদেরই সুযোগ দেওয়া হবে: তারেক রহমান…………
সভায় তারেক রহমান দলের সাংগঠনিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি দলীয় ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী শক্তিও বিভিন্নভাবে সক্রিয় রয়েছে। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও ১৫ দিনের মধ্যেই বিচার শেষ করা হয়েছে। এরপরও এ বিচার নিয়ে একটি ‘গুপ্ত বাহিনী’ মিথ্যাচার করেছে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপিকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে তারেক রহমান বলেন, দলের সবাই একই ঘরের বাসিন্দা। কোনো কারণে যেন সেই ঘরে ফাটল না ধরে বা ঘরটি ভেঙে না পড়ে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগীদেরই সুযোগ দেওয়া হবে: তারেক রহমান…
সভায় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি সভাপতিত্ব করেন। সদস্যসচিব নাজিমুর রহমান সভাটি সঞ্চালনা করেন। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দেন।
স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগীদেরই সুযোগ দেওয়া হবে: তারেক রহমান….
সভায় উপস্থিত বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের বক্তব্যে মূলত দলীয় শৃঙ্খলা, ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
