ভাইভা ইস্যুতে সরকারকে নাহিদ ইসলাম: ‘আপনাদের কোথায় পাঠাবে, টেরও পাবেন না’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারি চাকরির মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেছেন। তিনি সরকারকে সতর্ক করে বলেছেন, রাজনৈতিক বিবেচনায় এ ধরনের হুটহাট সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
ভাইভা ইস্যুতে সরকারকে নাহিদ ইসলাম: ‘আপনাদের কোথায় পাঠাবে, টেরও পাবেন না’….
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা অডিটরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইভা ইস্যুতে সরকারকে নাহিদ ইসলাম: ‘আপনাদের কোথায় পাঠাবে, টেরও পাবেন না’….
নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথচ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, ভাইভার নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করে।
তিনি বলেন, সাধারণ সরকারি চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর ২০০ এবং বিসিএসে ৫০ করার পক্ষে তারা মত দিয়েছিলেন। কিন্তু সরকারে এসে এখন উল্টো পথে হাঁটা হচ্ছে।
ভাইভা ইস্যুতে সরকারকে নাহিদ ইসলাম: ‘আপনাদের কোথায় পাঠাবে, টেরও পাবেন না’……
সরকারকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, ‘এ রকম কাজ ভুলেও করতে যাবেন না। কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছে, আর ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।’
তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা উচিত। সরকারের কাছে কোনো প্রস্তাবের যৌক্তিকতা থাকলে তা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানান তিনি।
ভাইভা ইস্যুতে সরকারকে নাহিদ ইসলাম: ‘আপনাদের কোথায় পাঠাবে, টেরও পাবেন না’…..
আলোচনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও তরুণদের ভূমিকা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে। তার মতে, বর্তমান সরকারও যেন সেই সময়ের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে।
ভাইভা ইস্যুতে সরকারকে নাহিদ ইসলাম: ‘আপনাদের কোথায় পাঠাবে, টেরও পাবেন না’…..
তিনি বলেন, ‘কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।’
তবে সরকারকে সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পুরো পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ কোনোভাবেই যেন পিছিয়ে না যায়—এটাই সবার প্রত্যাশা।
ভাইভা ইস্যুতে সরকারকে নাহিদ ইসলাম: ‘আপনাদের কোথায় পাঠাবে, টেরও পাবেন না’…..
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর পর দুই বছর পেরিয়ে গেছে। এ সময় অন্তর্বর্তী সরকার শেষে দেশে নির্বাচিত সরকার এসেছে। নির্বাচিত সরকারের সামনে অনেক প্রতিশ্রুতি রয়েছে। এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়েছে, তা জনগণই বিচার করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।
ভাইভা ইস্যুতে সরকারকে নাহিদ ইসলাম: ‘আপনাদের কোথায় পাঠাবে, টেরও পাবেন না’….
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এস এম ওয়াহেদুর রহমান।
আলোচনা সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।
