রাজনীতি

ডাকসুতে শীর্ষ পদে নারী নেতৃত্বের আহ্বান, রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির

  1. ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে নারী নেতৃত্ব দেখতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ লক্ষ্যে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন জামায়াত আমির।অনুষ্ঠানে রাফিয়া প্রশ্ন করেন, ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো শীর্ষ পদে কোনো নারী প্রার্থীকে দেখা যায়নি কেন? ভবিষ্যতে এসব গুরুত্বপূর্ণ পদে নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করা হবে কি না, সেটিও জানতে চান তিনি।জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। এ সময় রাফিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাব। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’তবে জামায়াত আমিরের বক্তব্যের পর রাফিয়া স্পষ্ট করে জানান, তিনি নিজের জন্য নয়, বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ নিশ্চিত করার বিষয়টি সামনে আনতেই প্রশ্নটি করেছেন।এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’অনুষ্ঠানে তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে ভবিষ্যতে ছাত্র সংসদ নির্বাচনে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও শীর্ষ পদে নারীদের সুযোগ দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।