Uncategorized

চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নফাঁস নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, কথিত প্রশ্নফাঁসের দাবিগুলো ইতোমধ্যেই যাচাই-বাছাইয়ের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে। তার ভাষায়, “প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা এখন আর সন্দেহের অবকাশ রাখে না।”

চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নফাঁস নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।……….

এ প্রসঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন। শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের ফ্যাক্টচেক ছাড়াই এমন সংবেদনশীল বিষয়ে বিবৃতি দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনি আরও মন্তব্য করেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে গড়ে ওঠা একটি তরুণ রাজনৈতিক দলের কাছ থেকে এ ধরনের ভিত্তিহীন প্রচারণা সমর্থন করা শুধু নিন্দনীয়ই নয়, বরং অত্যন্ত হতাশাজনক।

শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।